এম এস হাবিবুর রহমান

এম এস হাবিবুর রহমান

লেখক | সম্পাদক | উদ্যোক্তা

সবুজ শ্যামল গাজীপুরের কাপাসিয়ার উত্তর খামের গ্রামের ধুলোমাটি মেখে বড় হওয়া সেই আমি আজও শব্দের জাদুতে মুগ্ধ হয়। ২৩ আগস্ট ১৯৮৯ সালের বুধবারে জন্ম। ছোটবেলা থেকেই শব্দ আর বাক্যের সাথে যে গভীর সখ্যতা গড়ে উঠেছিল, সময়ের পরিক্রমায় তা রূপ নিয়েছে কালজয়ী কবিতা, জীবনমুখী উপন্যাস এবং মননশীল প্রবন্ধে। আজ উদ্যোক্তা হিসেবে, জোনাকি মিডিয়া গ্রুপ-এর সিইও এবং নিউজ সমাহার-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে গণমাধ্যম জগতে কাজ করার পাশাপাশি আমি সাহিত্যের বিভিন্ন শাখায় আমার পদচিহ্ন রাখার চেষ্টা করছি। সাহিত্যের বিভিন্ন শাখায় বিচরণের পাশাপাশি প্রযুক্তি ও শিক্ষা বিষয়ক আমার লেখনীগুলো মূলত জটিল বিষয়কে সাধারণের কাছে সহজবোধ্য করার এক ক্ষুদ্র প্রয়াসে বেশ কিছু বই লিখেছি। 
প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহ: * সাহিত্য: পলাশের সেই নদী, স্বপ্নের রুমি, নষ্ট জীবনের কষ্ট। * শিক্ষামূলক ও প্রযুক্তি: Student’s Favourite Samahar English Grammar, সমাহার সাধারণ জ্ঞান, ঘরে বসে নিজে নিজেই শিখুন (মাইক্রোসফট ওয়ার্ড, এক্সসেল, এডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ)। 
লেখনী আর নেতৃত্বের এই পথচলায় আমি গভীরভাবে বিশ্বাস করি ‘পাপ-পূণ্য যত গোপনেই করো না কেন, তার ফল প্রকাশ্যেই ভোগ করতে হবে।’ এই চিরন্তন সত্যকে হৃদয়ে ধারণ করেই আমি সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে সৃজনশীল কর্মের মাধ্যমে মানুষের মাঝে বেঁচে থাকার বাসনা রাখি।

Post a Comment